সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়ায় ২৩ মামলার এক আসামিকে ১৯৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (০৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. শাহ পরান (৪০) জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল উথারিয়াপাড়া এলাকার নান্নু মিয়ার ছেলে।
বুধবার (০৯ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনাকালে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহ পরানের বিরুদ্ধে ২৩টি মাদক মামলা রয়েছে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি