আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৩

আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

Manual5 Ad Code

সুরমামেইল ডেস্ক :
দুই মাসের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (০৯ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এবং ওনার কিছু উপসর্গ দেখা দেওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব পরীক্ষার জন্য ওনাকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।’

 

Manual3 Ad Code

সন্ধ্যা সাড়ে ৬টার পর গুলশানের বাসা থেকে নিজের গাড়িতে করে হাসপাতালে যান খালেদা জিয়া। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের ছেলে অভিক এস্কান্দারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

Manual1 Ad Code

এর আগে গত ১২ জুন এই হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তখন পাঁচ দিন তাঁকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা ও হৃদ্‌রোগে ভুগছেন।

 

বন্দী অবস্থায় ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এর মধ্যে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানিয়েছিলেন তাঁর মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা। এভারকেয়ার হাসপাতালে অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code