কুলাউড়ায় ‘জঙ্গি সন্দেহে’ ১৭ জন আটক

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩

কুলাউড়ায় ‘জঙ্গি সন্দেহে’ ১৭ জন আটক

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন থেকে জঙ্গি সন্দেহে ১৭ জনকে আটক করেছে স্থানীয় লোকজন। এদের মধ্যে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক সোহেল তানজিম রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

Manual7 Ad Code

সোমবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ইউনিয়নের আছকরাবাদ খেলার মাঠ থেকে সিএনজি অটোরিকশায় উঠে মৌলভীবাজারে যাওয়ার কথা বললে স্থানীয় লোকদের সন্দেহ হয়। এসময় সিএনজি চালকরা একজন প্রতিবন্ধীসহ ওই ১৭ জনকে আটক করে। পরে তাদের কর্মধা ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আটককৃদের ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়েছে।


।আরও পড়ুন


এর আগে, গত শনিবার সকালে কর্মধা ইউনিয়নের বাইশালী টিলা থেকে নারী-পুরুষসহ ১০ জঙ্গিকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সোয়াট) ও পুলিশ।

 

Manual5 Ad Code

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ খেলার মাঠ থেকে আটক ব্যক্তিরা পাঁচটি সিএনজি অটোরিকশায় করে এলাকা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় সিএনজি চালকরা তাদের সরাসরি ইউনিয়ন পরিষদের নিয়ে আসে। পরে তাদেরকে ইউনিয়ন পরিষদে আটক করে রাখা হয়।  এরমধ্যে একজন চিকিৎসক রয়েছেন বলে জানান চালক আবদুল কুদ্দুস।

 

Manual3 Ad Code

কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বলেন, আটককৃতরা পরিষদের হলরুমে আছেন। তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

 

Manual1 Ad Code

কুলাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

 

(সুরমামেইল/এমবিএন/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code