মোবাইল দেখা নিয়ে নিজের ছেলেকে হত্যা করলেন মা

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩

মোবাইল দেখা নিয়ে নিজের ছেলেকে হত্যা করলেন মা

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার রাজনগর উপজেলায় মোবাইল দেখা নিয়ে ১৩ বছরের ছেলে আমিরুল হাসান জয়কে শ্বাসরোধে হত্যা করলেন মা সুহানা বেগম।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

বুধবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দ্রানগর পান পুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর মা সুহানা বেগমকে আটক করেছে পুলিশ।

 

নিহত শিশু আমির হাসান জয় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পান পুঞ্জি গ্রামের আসলাম আলীর ছেলে।

 

Manual6 Ad Code

রাজনগর থানার এসআই তোফায়েল আহমদ জানান, বুধবার সকালে ছেলে আমিরুলকে মোবাইল দেখতে নিষেধ করেন মা সুহানা বেগম। এ নিয়ে মা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রেগে গিয়ে আমিরুলের গলায় ওড়না পেঁচিয়ে ধরেন সুহানা বেগম। এতে শ্বাসরোধ হয়ে মারা যায় শিশু আমিরুল।

 

Manual5 Ad Code

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

(সুরমামেইল/এমবিএন/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code