দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে আগুন, নিহত ৬৪

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩

দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে আগুন, নিহত ৬৪

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বহু। বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে লাগা আগুনে একটি ভবন পুরোপুরি পুড়ে গেছে। সেখান থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Manual3 Ad Code

 

সামাজিক মাধ্যমে হতাহতের আপডেট খবর জানিয়ে মুলাউদজি বলেন, সেখানে উদ্ধার অভিযান এখনো চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

Manual3 Ad Code

আফ্রিকার নিউজ২৪-এর খবরে বলা হয়েছে, কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।

Manual5 Ad Code

 

মুলাউদজি আরো বলেন, ভবনটিতে গৃহহীনদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। তবে এক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো অনুমোদন নেয়া হয়নি।

 

টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ভবনের আশপাশে ফায়ার সার্ভিসের অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। এছাড়া সেখানে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছিল। আর ভবনটি পুলিশ ঘিরে রেখেছিল।

 

স্থানীয় সংবাদমাধ্যম টাইমস লাইভ জানিয়েছে, জোহানেসবার্গে গত কয়েক মাসে ‘কোনো পুরোনো ভবনে’ অগ্নিকাণ্ডের চতুর্থ ঘটনা এটি।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code