কানাইঘাটে দেবরের শিশুপুত্রকে কীটনাশক খাইয়ে হত্যা, চাচির যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩

কানাইঘাটে দেবরের শিশুপুত্রকে কীটনাশক খাইয়ে হত্যা, চাচির যাবজ্জীবন কারাদণ্ড

Manual8 Ad Code

শিশু হত্যাকারী ঘাতক চাচি সুরমা বেগম ও নিহত শিশু নাদিম। ফাইল ছবি


নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কানাইঘাট উপজেলায় দেবরের শিশু পুত্রকে বিষ খাইয়ে হত্যার দায়ে সুমানা আক্তার সুরমা (৩৫) নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ (৫ম) আদালত এবং বিশেষ ট্রাইব্যুনালের ৬-এর বিচারক মো. আক্তার হোসেন এ রায় ঘোষণা করেন।

 

সাজাপ্রাপ্ত সুরমা কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের তাজ উদ্দিনের স্ত্রী।

 

Manual7 Ad Code

আদালতের বরাত দিয়ে মামলায় বাদী পক্ষের আইনজীবী এপিপি মোস্তফা দেলোয়ার আল-আজহার জানান, ২০১৭ সালের ২৩ ডিসেম্বর কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের দেড় মাসের শিশু নাদিম আহমেদকে কীটনাশক খাইয়ে হত্যা করেন সুরমা। সুরমা তার দেবরের স্ত্রীর প্রতি প্রতিহিংসা থেকে ঘটনাটি ঘটান। পরে নজরুল ইসলামের স্ত্রী বাদী হয়ে সুরমাকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে পালাতক ছিলেন সুরমা। ২০১৮ সালের ২৮ জানুয়ারি সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

Manual5 Ad Code

 

তিনি আরও জানান, বাদী, তদন্ত কর্মকর্তা, ডাক্তার জবানবন্দী ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আসামি সুরমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।

Manual1 Ad Code

 

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন নুর আহমেদ।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code