সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে জেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও সেক্রেটারি ইয়ামির আলীসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) গভীররাতে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শাহবন্দর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন- মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও সেক্রেটারি ইয়ামির আলী, সদর উপজেলা শাখার আমির ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারি মোরশেদ চৌধুরী মৌলভীবাজার জেলা সদস্য শেখ শাহাবুদ্দিন।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ চৌধুরী বলেন, মৌলভীবাজার জেলা জামায়াত নেতারা রাতে একটি বাড়িতে গোপন বৈঠক করছেন খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদের আমির-সেক্রেটারিসহ পাঁচ জনকে আটক করেছি। সম্ভবত তারা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বড় ধরনের নাশকতার কোনো পরিকল্পনা করছিলো। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা প্রস্তুতি চলছে।
(সুরমামেইল/এমবিএন/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি