কমলগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে আহত ১ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩

কমলগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে আহত ১ জনের মৃত্যু

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কমলগঞ্জে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা মুস্তাফিজুর রহমান (২৬) নামের একজনের মৃ-ত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃ-ত্যু হয়।

 

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান মাওলানা মুস্তাফিজুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিহত মুস্তাফিজুর রহমান উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের আব্দুল মনাফের ছেলে। তিনি শহীদনগর মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব ছিলেন। তার ছোট ৩ কন্যা সন্তান রয়েছে।

 

Manual2 Ad Code

৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনার দিন মাওলানা মুস্তাফিজুর রহমানের ঘরে দুপুরের রান্না করার সময় সিলিন্ডার গ্যাস থেকে অগ্নিকাণ্ডের সুচনা হয়। মুহুর্তের মধ্যে আগুন রান্না ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে মুস্তফাফিজ ও নঈম মিয়া দগ্ধ হন।

Manual1 Ad Code

 

পরে স্থানীয় লোকজন তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। অগ্নিদগ্ধদের ওইদিন রাতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। নঈম মিয়া (৪৫) নামের অপর আহত এখনো চিকিৎসাধীন আছেন।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমবিএন/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code