সিলেটে হত্যা ও মাদক মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩

সিলেটে হত্যা ও মাদক মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে হত্যা ও মাদক মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া মাদকের মামলায় আরও দুই আসামিকে পাঁচ বছর করে সাজা দেওয়ার পাশাপাশি তিন জনকে খালাস দিয়েছেন।

Manual2 Ad Code

 

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

 

জানা গেছে, হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুভাস কুর্মী ওরফে মেটন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনি চা বাগানের মৃত মুকুল কুর্মীর ছেলে। রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

Manual6 Ad Code

 

এ ছাড়া মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মালিক ওরফে ওরফে লম্বা লিটন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম লাখের পাড় গ্রামের হাজি শহীদ উদ্দিন ওরফে শহির আলী ছেলে।

Manual1 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করে সিলেট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নিজাম উদ্দিন জানান, হত্যা ও মাদক মামলায় আদালত রায় ঘোষণা করেছেন আসামিদের উপস্থিতিতে। হত্যা মামলা ও মাদকের মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code