সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়ায় রিফাত (২০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে সদর উপজেলার রুহিয়া কুজিশহর ঘুরনগাছ এলাকায় রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদহেদ উদ্ধার করা হয়। হত্যাকান্ডের শিকার রিফাত পেশায় একজন রিক্সাচালক এবং সে ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকার নূর আলমের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রিফাতকে ভাড়া করে রুহিয়ায় নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা রিফাতের অটোরিক্সায় ছিনিয়ে নিয়ে তাকে গলাকেটে হত্যা করে। মঙ্গলবার সকালে কুজিশহর ঘুরনগাছ এলাকায় রাস্তার পাশে ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় রুহিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(সুরমামেইল/এমআই)
Design and developed by ওয়েব হোম বিডি