রাজস্ব ফাঁকির মামলায় সিলেটে সাবেক নারী সাব রেজিস্ট্রার কারাগারে

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩

রাজস্ব ফাঁকির মামলায় সিলেটে সাবেক নারী সাব রেজিস্ট্রার কারাগারে

Manual5 Ad Code

সুরমামেইল ডেস্ক :
রাজস্ব ফাঁকি দেওয়ার মামলায় সিলেট সদর উপজেলার সাবেক এক সাব রেজিস্ট্রারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Manual2 Ad Code

 

সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কিউ এম নাছির উদদীন শুনানি শেষে এই আদেশ দেন। এরআগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলার তদন্ত করে অভিযোগপত্র দাখিল করে।

 

দুদকের আইনজীবী লুৎফুর কিবরিয়া শামীম বলেন, ১ কোটি ২৬ লাখ ৩৯ হাজার ২২৯ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার মামলায় আদালতে উপস্থিত হয়ে সাবেক সাব রেজিস্ট্রার পারভীন আক্তার আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ওই কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

Manual2 Ad Code

দুদক সূত্র জানায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি ল্যান্ড লিংক প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক মনজারুল আলম চৌধুরী সিলেটের মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালতে ২২ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে কোম্পানির জায়গা ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে ভুয়া নামজারির মাধ্যমে একই দিনে নিয়ম বহির্ভূতভাবে ১২টি দলিলে বিক্রি করেন। এতে সরকার ১ কোটি ২৬ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়।

Manual7 Ad Code

 

মামলার বাদী ঘটনাটি দুদকের মাধ্যমে তদন্ত করানোর জন্য অনুরোধ জানান। পরবর্তীতে দুদক তদন্ত করে ২২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। এ মামলায় বর্তমানে তিনজন জামিনে আছেন এবং বাকিরা পলাতক।

 

(সুরমামেইল/এফএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code