সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদ। বুধবার (১৮ অক্টোবর) নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়। তবে বৈঠকে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে পারেনি সব দেশ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যভুক্ত দেশ ১৫টি। এ দেশগুলো বিভিন্ন ইস্যুতে ভোট দিতে পারে। তবে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে সব দেশ একমত হতে পারেনি। এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্র এ প্রস্তাবে ভেটো দিয়েছে। অর্থাৎ তারা এ প্রস্তাবের পক্ষে মত দেয়নি।
অন্যদিকে নিরাপত্তা পরিষদের এ বৈঠকে ভোট দেওয়া থেকে বিরত ছিল দুটি দেশ। দেশ দুটি হলো যুক্তরাজ্য ও রাশিয়া।
এ ছাড়া বৈঠকে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩টি দেশ। দেশগুলো হলো- ফ্রান্স, চীন, আলবেনিয়া, ব্রাজিল, ইকুয়েডর, গ্যাবন, ঘানা, জাপান, মাল্টা, মোজাম্বিক, সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
(সুরমামেইল/এমকেএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি