সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের নতুন বাজার এলাকার মুন হোটেল থেকে নিতাই দাস (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ অক্টোবর) সকালে আবাসিক হোটেল মুন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নিতাই দাস সিলেটের কোম্পানীগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের বীরেন্দ্র দাসের ছেলে। মুন আবাসিক হোটেলের রেজিস্টার সূত্রে জানা গেছে- নিতাই দাস গত ১৮ অক্টোবর হোটেল মুন এর ২১৫ নম্বর কক্ষ ভাড়া নিয়ে ওঠেছিলেন।
হোটেলের ম্যানেজার মো. রাকিব মিয়া ওরফে (রতন) জানান, শনিবার সকালে পাশের একটি বিল্ডিং থেকে দেখতে পান ফ্যানের সাথে নিতাইয়ের মরদেহ ঝুলে আছে। পরে তাৎক্ষণিক পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, খবর পেয়ে হোটেল মুন থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় নিতাই দাশের লাশ উদ্ধার করা হয়েছে।
(সুরমামেইল/এসএন)
Design and developed by ওয়েব হোম বিডি