সিলেট ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :
টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লীগ রয়েল প্রিমিয়ার লীগের (আরপিএল) দ্বিতীয় আসরের ট্রফি উন্মোচন করা হয়েছে। রোববার (২২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ষোল দলের অধিনায়কদের সঙ্গে নিয়ে নায়ক জায়েদ খান এবারের আসরের ট্রফি উন্মোচন করেন। দ্বিতীয় আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ষোলটি দল অংশগ্রহণ করছে।
দক্ষিণখান আশিয়ান সিটির এস আলম মাঠে আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এবারের আসর।
শিরোপা উন্মোচন অনুষ্ঠানে উপস্থতি ছিলেন, জাতীয় দলের খেলোয়াড় মুনিম শহারিয়ার, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ এর কার্যকারী সদস্য রবিউল ইসলাম রবি, চিত্রনায়ক জায়েদ খান, সাইদ গোলাম তানভীর (ডা: লনি), উত্তরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।
অনুষ্ঠানের চিত্র নায়ক জায়েদ খান বলেন, আমি নায়ক হবার আগে ক্রিকেটার ছিলাম। ক্রিকেট আমার প্রথম প্রেম। ক্রিকেটকে ভালোবেসে আমি সব প্রকার নেশা থেকে দূরে আছি। আগামীতে আমি ক্রিকেটর সঙ্গে থাকবো।
এবারের আসরের প্রাইজ মানি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা। টুর্নামেন্টের সাধারণ সম্পাদক শাকিল হোসেন জানান, প্রথম আসরে ৮ দল অংশ গ্রহন করলেও এবার দলের সংখ্যা বেড়েছে। টুর্নামেন্টকে প্রাণবন্ত করতে নানা আয়োজন গ্রহন করা য়েছে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধূলার কোন বিকল্প নেই।
(সুরমামেইল/এমএইচ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি