সারাদেশে আরও ২ দিনের অবরোধ বিএনপির

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৩

সারাদেশে আরও ২ দিনের অবরোধ বিএনপির

Manual1 Ad Code

সুরমামেইল ডেস্ক :
দেশজুড়ে তিন দিনের লাগাতার ‘সর্বাত্মক অবরোধ’ শেষে আরও দুদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী রবি (৪ নভেম্বর) থেকে সোমবার (৫ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

 

এছাড়াও গত শনিবার থেকে নিহত দলীয় কর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার জুমার নামাজের পর সারাদেশের মসজিদগুলোতে দোয়া অনুষ্ঠান আয়োজনের কথাও বলেছে সরকার হটানোর আন্দোলনে থাকা বিএনপি।

 

Manual1 Ad Code

অনলাইন মাধ্যমে সংবাদ সম্মেলনে এসে বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন এ কর্মসূচি ঘোষণা করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রবিবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর একদিন হরতালের পর তিন দিনের অবরোধের ডেকেছিল বিএনপি। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশজুড়ে ‘সর্বাত্মক অবরোধ’ করছে দলটি।

 

(সুরমামেইল/এফএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code