সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় রিফাত হত্যার রহস্য উদঘাটন ও সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই)।
বুধবার (০৮ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও পিবিআই কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে নিশ্চিত করেন মাহফুজ্জামান আশরাফ অতিরিক্ত ডিআইজি (পিবিআই) ঠাকুরগাঁও।
আটকৃতরা হলো- রবিউল ইসলাম, কামরুল হাসান, সিরাজউদ্দিন, জাহাঙ্গীর আলম, অতুলবর্মন, আলমগীর হোসেন ও নাসির উদ্দিন এরা প্রত্যেকেই পঞ্চগড় জেলার বাসিন্দা।
গত ১৬ অক্টোবর অটোচালক রিফাতের গলাকাটা লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করে রুইয়া থানা পুলিশ। হত্যার কোন ক্লু না থাকায় এর তদন্তভার পরে পিপিআই এর উপর। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হত্যাকারীদের শনাক্ত এবং তাদের জবানবন্দি গ্রহণের পর ৭ জনকে গ্রেফতার করে পিবিআই।
পিবিআই জানায়- মূলত অটো চার্জার ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
(সুরমামেইল/এমআই)
Design and developed by ওয়েব হোম বিডি