তফসিল ঘোষণার দিন ইসি অভিমুখে গণমিছিল কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩

তফসিল ঘোষণার দিন ইসি অভিমুখে গণমিছিল কর্মসূচি ঘোষণা

Manual3 Ad Code

সুরমামেইল ডেস্ক :
নির্বাচনের তফসিল ঘোষণার দিন ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল কর্মসূচির ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

Manual5 Ad Code

 

রোববার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে নোয়াখালী টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণা করতে চাইলে তফসিল ঘোষণার দিন ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করা হবে, এর পরের দিন সারাদেশে প্রতিটি জেলা ও মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল, আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ সব কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন, জাতীয় সংকট নিরসনে সব রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদেরকে নিয়ে ২০ নভেম্বর ঢাকায় জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’

 

গত ৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছিল ইসলামী আন্দোলন। এই দাবি মানা না হলে আন্দোলনরত সব বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে কঠোর ও বৃহত্তর কর্মসূচির ঘোষণার কথাও বলেছিল দলটি।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code