ব্যর্থ বিশ্বকাপ খেলেও বাংলাদেশ পাচ্ছে প্রায় ২ কোটি টাকা

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩

ব্যর্থ বিশ্বকাপ খেলেও বাংলাদেশ পাচ্ছে প্রায় ২ কোটি টাকা

Manual6 Ad Code

খেলাধুলা ডেস্ক :
সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ২০২৩ বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেমি তো দূরে থাক, সবার আগেই বিদায় ঘণ্টা বেজে যায় বাংলাদেশের। হতাশাজনক বিশ্বকাপ কাটালেও বাংলাদেশ দল পাচ্ছে কোটি টাকারও বেশি।

 

Manual7 Ad Code

ধর্মশালায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপের শুরুটা বাংলাদেশ করেছিল দুর্দান্ত। দারুণ শুরুর পরই খেই হারাতে থাকে বাংলাদেশ। গুনে গুনে টানা ৬ ম্যাচ হেরেছে সাকিব আল হাসান-লিটন দাসরা। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান-এই পাঁচ ক্রিকেটীয় পরাশক্তির সঙ্গে তো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ। উপরন্তু নেদারল্যান্ডসের কাছে হেরেছে ৮৭ রানে। তাতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাই পড়ে যায় ঝুঁকির মধ্যে। এরপর শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির আশা জাগিয়ে তোলে বাংলাদেশ। গতকাল এবারের বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে বাংলাদেশ হেরেছে ঠিকই। তবে সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ৮ উইকেটে ৩০৬ রান করেছিল। এরপর অস্ট্রেলিয়া সেই রান ৩২ বল আগে তাড়া করায় পয়েন্ট তালিকায় আট নম্বরেই রয়েছে বাংলাদেশ।

 

২০২৩ বিশ্বকাপের অর্থ পুরস্কার এ বছরের ২২ সেপ্টেম্বর ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাতে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৪০ হাজার মার্কিন ডলার। ২ ম্যাচ জেতায় বাংলাদেশ এখান থেকেই পেয়ে যাচ্ছে ৮০ হাজার ডলার। আর প্রথম পর্বে বাদ হওয়া দলগুলোর প্রত্যেকে পাবে ১ লাখ ডলার করে। সেমিফাইনালে না উঠতে পারলেও আইসিসি থেকে সব মিলিয়ে বাংলাদেশ দল পাচ্ছে ১ লাখ ৮০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ৯৭ লাখ টাকা।

 

Manual1 Ad Code

বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ ২০২৩ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলছে ভারত-নেদারল্যান্ডস। এরপর ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে খেলবে ভারত-নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেনসে ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। সেমিতে বিদায় নেওয়া দল দুটির প্রত্যেকে পাচ্ছে ৮ লাখ ডলার (৮ কোটি ৭৮ লাখ টাকা)। এরপর ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার (৪৩ কোটি ৯৪ লাখ টাকা)। রানার্সআপ দল পাবে ২০ লাখ ডলার (২১ কোটি ৯৭ লাখ টাকা)।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এএইচএম)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code