সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
এক দিন বিরতি দিয়ে পঞ্চম ধাপে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (১৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকরা।
চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিন সোমবার (১৩ নভেম্বর) বিকালে জুম মিটিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপিসহ বিরোধী দলের নেতারা বলছেন, চলতি সপ্তাহ অবরোধ কর্মসূচি চালিয়ে নেওয়া হবে। এরপর নির্বাচন কমিশন (ইসি) যদি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে তাহলে কর্মসূচির ধরনে পরিবর্তন আনা হবে।
(সুরমামেইল/এমকেএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি