চুনারুঘাটে মা-মেয়ে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩

চুনারুঘাটে মা-মেয়ে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

 

মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে এ রায় ঘোষণা করেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাহিদুল হক।

Manual3 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল মনসুর।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার গরমছড়ি এলাকার শফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) ও একই এলাকার হোসেন আলীর ছেলে সালাহউদ্দিন (২০)। রায় ঘোষণার সময় শাকিল আহমেদ হবিগঞ্জ কারাগারে এবং সালাউদ্দিন পলাতক ছিলো।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর উপজেলার ৯নং রানিগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকা গরমছড়ি গ্রামে মা ও মেয়েকে হাত-মুখ বেঁধে ধর্ষণের ঘটনা ঘটে। ওইদিন রাত ৮টার দিকে পূর্ব পরিচিত শাকিল ও সালাহউদ্দিন ধর্ষণের শিকার মা-মেয়ের বাড়িতে গিয়ে ডাকাডাকি করে। একপর্যায়ে তারা ঘরে ঢুকে মা ও মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে।

 

এ ঘটনার পরদিন ভিকটিম মেয়ে বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code