সব জল্পনা-কল্পনার অবসান হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে : কাদের

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৩

সব জল্পনা-কল্পনার অবসান হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে : কাদের

Manual2 Ad Code

সুরমামেইল ডেস্ক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের টার্গেট হলো পিসফুল, ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন করা। নানা মনে নানা মত থাকবে। আমরা পিসফুল নির্বাচন করে দেখিয়ে দিতে চাই ফ্রি, ফেয়ার ইলেকশনের প্রতিশ্রুতি রক্ষা করেছি।

 

মঙ্গলবার (২৮ নভেম্বর) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

Manual5 Ad Code

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে অনেকে অনেক জল্পনা-কল্পনা করছেন। এসবের অবসান হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। এরপর অনেক সমালোচনাই বন্ধ হয়ে যাবে।

 

Manual7 Ad Code

শরিক দলের মধ্যে আসন বণ্টনের বিষয়ে তিনি বলেন, ১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এর মধ্যে আমরা অবজারভ করব, এডজাস্টমেন্ট করব। যেখানে যা প্রয়োজন, তা করব। ১৭ তারিখের মধ্যে সবকিছু ফাইনালাইজড করা হবে।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

বিএনপিকে নির্বাচনে আনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা আসলে আমাদের আপত্তি নেই। তারা আসলে স্বাগতম। তাদের দলের কেউ কেউ আসতে পারেন। কেউ কেউ মনোনয়নপত্র সংগ্রহ করছেন। ৩০ তারিখে সব ঠিক হয়ে যাবে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code