সিলেটে মাদক মামলায় ভারতীয় নাগরিকসহ ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৩

সিলেটে মাদক মামলায় ভারতীয় নাগরিকসহ ৩ জনের যাবজ্জীবন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে পৃথক মামলায় এক ভারতীয় নাগরিকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

Manual5 Ad Code

বুধবার (২৯ নভেম্বর) সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

Manual6 Ad Code

 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস গ্রামের মৃত মুহিবুর রহমানের ছেলে মো. সায়েক মিয়া, ভারতের ত্রিপুরা জেলার পিয়ারী মোহন বর্মণের ছেলে কৃষ্ণ বর্মণ ও সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে মো. আব্দুস সহিদ।

 

সিলেট জেলার সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানায়, চলতি বছরের ২৮ জুলাই রাতে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের একটি মিস্টির দোকানে অভিযান চালিয়ে মো. সায়েক মিয়া ও কৃষ্ণ বর্মণকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় সায়েক মিয়ার কাছ থেকে চার হাজার ইয়াবা ট্যাবলেট, ৫০০ টাকার চারটি ভারতীয় নোট ও মোবাইল সেট জব্দ করা হয়। এছাড়া কৃষ্ণ বর্মণের কাছ থেকে ছয় হাজার ইয়াবা জব্দ করা হয়।

Manual1 Ad Code

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা করেন। চলতি বছরের ১৩ সেপ্টেম্বর তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১৯ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর সাতজনের সাক্ষ্যগ্রহণ হয়। বিচারকার্য শেষে বুধবার সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী আসামি সায়েক মিয়া ও কৃষ্ণ বর্মণকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

 

অপরদিকে ২০২০ সালের ৩০ জুলাই জকিগঞ্জ উপজেলার পশ্চিম কসকনকপুর গ্রামের একটি পরিত্যক্ত মিলঘরের সামনে থেকে মো. আব্দুস সহিদকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় নজরুল ইসলাম ও সাহেদুজ্জামান পালিয়ে যান। পরে জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহিনুর রহমান বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ১৭ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

Manual4 Ad Code

 

এ মামলায় বিচারক আব্দুস সহিদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে আসামিকে পাঁচ হাজার অর্থদণ্ড অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code