সিলেটে পারিবারিক কবরস্থানে শায়িত হবেন ব্রিগেডিয়ার আব্দুল মালিক

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৩

সিলেটে পারিবারিক কবরস্থানে শায়িত হবেন ব্রিগেডিয়ার আব্দুল মালিক

Manual6 Ad Code

জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) আব্দুল মালিক মারা গেছেন।


সুরমামেইল ডেস্ক :
সিলেটে পারিবারিক কবরস্থানে শায়িত হবেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দেশের প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালেক।

Manual7 Ad Code

 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) জাতীয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ গণমাধ্যমকে এ তথ্য জানান।

 

Manual1 Ad Code

জানা যায়, ঢাকায় তার তিনটি জানাযা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানীর শ্যামলী কলেজ গেটের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বাদ জোহর তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর শ্যামলী শাহী জামে মসজিদে। বাদ মাগরিব তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে মিরপুর ২ এর হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে।

 

Manual1 Ad Code

এর আগে মঙ্গলবার সকাল ৯টা ৪০মিনিটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে মৃত্যুবরণ করেন প্রথিতযশা এ চিকিৎসক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আব্দুল মালিক ২০০৪ সালে স্বাধীনতা পদক পেয়েছিলেন। ২০০৬ সালে সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত করে। তিনি ১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৯ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন।

 

Manual4 Ad Code

আবদুল মালিকের স্ত্রী আশরাফুন্নেসা খাতুন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে ডা. ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিলজি বিভাগের অধ্যাপক। ছেলে মাসুদ মালিক একজন ব্যবসায়ী। অপর ছেলে মনজুর মালিক কানাডায় থাকেন।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code