স্বামীর খোঁজে হবিগঞ্জে পাকিস্তানি নারী

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩

স্বামীর খোঁজে হবিগঞ্জে পাকিস্তানি নারী

Manual1 Ad Code

মাহা বাজোয়ার।


হবিগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশি স্বামীর খোঁজে হবিগঞ্জে তার গ্রামের বাড়িতে এসে হাজির হয়েছেন মাহা বাজোয়ার (৩০) নামে এক পাকিস্তানি নারী। দেশটির লাহোরের বাসিন্দা মকসুদ আহমেদের মেয়ে তিনি।

 

মাহার স্বামীর নাম সাজ্জাদ হোসেন মজুমদারের (৩৫)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর বড়াইল এলাকার শফি উল্লা মজুমদারের ছেলে। শুক্রবার (৮ ডিসেম্বর) স্বামীর খোঁজে হবিগঞ্জে এসেছেন মাহা। সেখানে সাজ্জাদের ভাইয়ের বাড়িতে অবস্থান নিয়েছেন। এদিকে বিদেশি বধূ আসার খবরে আশপাশের এলাকা থেকে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।

 

১০ বছর আগে দুবাইয়ে সাজ্জাদের পরিচয় হয় পাকিস্তানি নারী মাহার। পরে তারা বিয়েও করেন। কিন্তু এক পর্যায়ে মাহাকে ডিভোর্স দেন সাজ্জাদ। কিন্তু সেই ডিভোর্স মেনে নেননি মাহা। স্বামীর সঙ্গে সংসার করতে চান।

 

Manual6 Ad Code

গত ১৭ নভেম্বর পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন মাহা। শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে তিনি উত্তর বড়াইল গ্রামে সাজ্জাদের বাড়িতে গিয়ে ওঠেন।

Manual2 Ad Code

 

সাজ্জাদের ভাই স্বপন মজুমদার জানান, ২০১৪ সালে পাকিস্তানের লাহোরে ওই পাকিস্তানি তরুণীকে বিয়ে করেন সাজ্জাদ। এরপর পর সাজ্জাদ তাকে বাংলাদেশে নিয়ে আসেন এবং পরে পাকিস্তান চলে যান। সাজ্জাদ ১৭ নভেম্বর দেশে ফেরেন। একই দিনে বাংলাদেশে আসেন মাহাও।

 

এ বিষয়ে সাজ্জাদের ভাই স্বপন বলেন, দুবাইয়ের একটি নাইট ক্লাবে সাজ্জাদ চাকরি করতেন। সেখানে মাহার সঙ্গে তার পরিচয়। পরে তারা বিয়ে করেন। এক পর্যায়ে তাদের সংসারে ভাঙন ধরে। সাজ্জাদ দেশে ফিরলে মাহাও বাংলাদেশে এসে হাজির হয়েছেন। এলাকার গণ্যমান্যদের নিয়ে বসে বিষয়টির সুরাহা করা হবে। পাকিস্তানের ওই নারী বর্তমানে তার আতিথেয়তায় রয়েছেন বলেও স্বপন জানান।

 

Manual7 Ad Code

হবিগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, ২০১৮ সালে মাহা ও সাজ্জাদের তালাক হয়। কিন্তু মাহা তা মেনে নিচ্ছেন না। তিনি স্বামীর সঙ্গে সংসার করতে চান।

 

চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, মাহা ভিসা নিয়ে বাংলাদেশ এসেছেন। কিন্তু এদেশে অবস্থানের জন্য প্রয়োজনীয় নিয়মাবলি তিনি অনুসরণ করেননি। ওই নারী থানায় এসেছিলেন এবং পরবর্তীতে আবারও আসবেন বলে চলে যান।

 

Manual3 Ad Code

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা হলে মাহা বলেন, ‘আমি আপনার সঙ্গে আগামীকাল দেখা করে কথা বলব। এখন আমি অসুস্থ।’

 

এ বিষয়ে সাজ্জাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code