নারায়ণগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৪

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

নারায়ণগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৪

Manual5 Ad Code

ছবি : সংগৃহীত


সুরমামেইল ডেস্ক :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। প্রথমে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ৩০০ ফুট সড়কে পূর্বাচল শেখ হাসিনা সরণীর ভুঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে একজন হলেন- রাজধানীর সেগুনবাগিচা এলাকা ব্যবসায়ী নুরুল ইসলাম (৭৫) এবং আরেকজন প্রাইভেটকারচালক মিলন মিয়া। অপর দুইজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

 

অন্যদিকে আহতরা হলেন- নিহত নুরুল ইসলামের ছেলে পাপ্পু, প্রাইভেটকারের চালক শুক্কুর আলী এবং যাত্রী সজিবসহ চারজন।

Manual1 Ad Code

 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেপরোয়া গতিতে আসা কুড়িল বিশ্বরোডগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১২-৪৭৬২) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের এক পাশ থেকে আরেক পাশে ছিটকে পড়ে। এ সময় কাঞ্চনগামী অপর একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ ৪৩-৮৩৬৪) সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার দুটি দুমড়ে-মুচড়ে গেলে দুই চালক ও যাত্রীসহ আটজন গুরুতর আহত হন।

 

খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিস ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও তিনজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য তিনজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

 

Manual1 Ad Code

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মিলন মিয়া নামের আরেকজনের মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code