সোমবার নয়, বিএনপির হরতাল মঙ্গলবার

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

সোমবার নয়, বিএনপির হরতাল মঙ্গলবার

Manual5 Ad Code

সুরমামেইল ডেস্ক :
পূর্ব ঘোষিত সোমবারের (১৮ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে বিএনপি। এ হরতাল আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পালন করবে দলটি।

 

Manual4 Ad Code

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে আয়োজিত জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

রিজভী জানান, কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় বিএনপির আগামীকাল সোমবারের ঘোষিত হরতাল প্রত্যাহার করে আগামী পরশু দিন ১৯ ডিসেম্বর মঙ্গলবার পালন করা হবে।

 

Manual3 Ad Code

সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচনের তফসিল বাতিল এবং খালেদা জিয়াসহ কারাবন্দি বিএনপি নেতাদের মুক্তির দাবিতে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code