যে ৩২ আসনে থাকবে না নৌকার প্রার্থী

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

যে ৩২ আসনে থাকবে না নৌকার প্রার্থী

Manual5 Ad Code

সুরমামেইল ডেস্ক :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩২টি আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এসব আসনের মধ্যে ২৬টি আসন পেয়েছে জাতীয় পার্টি (জাপা)। এ ছাড়াও ১৪ দলের শরিকদের ৬টি আসন ছাড় দিয়েছে দলটি।

 

রোববার (১৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

 

বিগত তিনটি নির্বাচনের ধারাবাহিকতায় এবারও জোটগতভাবেই ভোট করছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১৪ দল। জোট শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে গত কয়েকদিন বেশ কয়েকটি বৈঠক করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার ৬টি আসন ছাড়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

 

২০১৮ সালের নির্বাচনে মোট ১৬টি আসনে জোটের মনোনয়ন পেয়েছিল ১৪ দল। এবার সংখ্যাটা একই রকম থাকবে বলে আশা করেছিলেন তারা। সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় মনঃক্ষুণ্ন শরিকরা।

 

জোট শরিকদের ৬ আসনের প্রার্থীরা হলেন-
বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী এ, কে, এম রেজাউল করিম তানসেন, রাজশাহী-২ আসনে বাংলাদেশ ওয়াকার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বরিশাল-২ বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির (মঞ্জু) আনোয়ার হোসেন এবং লক্ষ্মীপুর-৪ আসনে জাসদ প্রার্থী মোশারফ হোসেন।

Manual6 Ad Code

 

অপরদিকে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় ২৬টি আসন পেয়েছে জাপা। এ আসনগুলোতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের কোনো প্রার্থী থাকবে না বলে জানা গেছে।

 

জাতীয় পার্টির ২৬ আসনের প্রার্থীরা হলেন-
ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ-৩ আসনে মো. মুজিবুল হক চুন্নু, রংপুর-১ আসনে হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর-৩ আসনে গোলাম মোহাম্মদ কাদের, নীলফামারী-৪ আসনে আহসান আদেলুর রহমান, কুড়িগ্রাম-১ আসনে এ কে এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান, গাইবান্ধা-১ আসনে শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ আসনে মো. আব্দুর রশিদ সরকার, ঢাকা-১৮ আসনে শেরীফা কাদের, নীলফামারী-৩ আসনে রানা মোহাম্মদ সোহেল ও বগুড়া-৩ আসনে মো. নুরুল ইসলাম তালুকদার।

Manual2 Ad Code

 

এ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. আব্দুল হামিদ, চট্টগ্রাম-৮ আসনে মো. সোলায়মান আলম শেঠ, বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, সাতক্ষীরা-২ আসনে মো. আশরাফুজ্জামান, ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ, পটুয়াখালী-১ আসনে এ বি এম রুহুল আমিন হাওলাদার, ময়মনসিংহ-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইমাম, পিরোজপুর-৩ আসনে মো. মাশরেকুল আজম রবি, হবিগঞ্জ-১ আসনে মি. মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, মানিকগঞ্জ-১ আসনে মোহা. জহিরুল আলম রুবেল ও বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিপু।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code