হাসপাতালে আবারও ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণে ২২ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৩

হাসপাতালে আবারও ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণে ২২ ফিলিস্তিনি নিহত

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
গাজা শহরের আশ-শিফা হাসপাতালে ইহুদিবাদী সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

আল-মায়াদিন সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ২২ ফিলিস্তিনির বেশিরভাগই শরণার্থী ছিলেন। আশ-শিফা হাসপাতালের সার্জিক্যাল বিভাগে তারা ইহুদিবাদী সেনাবাহিনীর বোমা হামলার পর নিহত হন।

 

গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘আল-আকসা তুফান’ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৩৮ জন চিকিৎসাকর্মীকে ইহুদিবাদী সেনারা আটক করেছে।

Manual4 Ad Code

 

হাসপাতালে যখন অমানবিক পরিস্থিতি বিরাজ করছে সে সময় তারা আশ-শিফার মহাপরিচালকসহ ওই ৩৮ জন চিকিৎসাকর্মীকে আটক করে।

 

এদিকে, গাজার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক মুনির আলবারশ বলেছেন- ইহুদিবাদী সেনারা ‘কামাল আদওয়ান’ হাসপাতালকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। ওই হাসপাতালটির এখন স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সক্ষমতা নেই।

 

কামাল আদওয়ান হাসপাতালে ইহুদিবাদী সেনারা শহীদদের মৃতদেহ একটি বড় গর্তে দাফন করেছে। এ কথা উল্লেখ করে আলবার্শ আরও বলেন: গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি সেনারা আজ হামলা চালায়। বর্বরোচিত ওই হামলায় অন্তত ১০০ বেসামরিক ফিলিস্তিনী শহীদ এবং অপর ২০ জন আহত হয়েছেন। আরও ১০০ জনের মতো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

আজ সকালেও ইহুদিবাদী সেনারা দক্ষিণ গাজার খান ইউনূসে অবস্থিত নাসের হাসপাতাল কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে হামলা চালিয়েছে। ওই হামলায় একজন ফিলিস্তিনি মহিলা শহীদ এবং আরও কয়েকজন আহত হয়েছেন। গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে।

 

(সুরমামেইল/এমকেএইচ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code