হবিগঞ্জের ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৩

হবিগঞ্জের ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার ৪টি আসনে ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। ভোটারদের সাথে কুশল বিনিময় ও বিভিন্ন প্রতিশ্রুতি এবং নিজের পরিচিতি সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে শুরু করা হয়েছে প্রচারণা।

 

Manual8 Ad Code

এরআগে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

Manual5 Ad Code

 

হবিগঞ্জ-১ : (নবীগঞ্জ-বাহুবল) আসনের প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী কেয়া চৌধুরি (ঈগল), জাতীয় পার্টির আব্দুল মুনিম চৌধুরি বাবু (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ (ট্রাক), ইসলামি ঐক্যজোটের মোস্তাক আহমেদ ফারহানী (মিনার) ও কৃষক শ্রমিক জনতা লীগের মো. নুরুল হক (গামছা)।

 

হবিগঞ্জ-২ : (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ৯ প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত ময়েজ উদ্দিন শরীফ রুয়েল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ খান (ঈগল), জাতীয় পার্টির শংকর পাল (লাঙ্গল), কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ (গামছা), ইসলামি ঐক্যজোটের শেখ হিফজুর রহমান (মিনার), তৃণমূল বিএনপির খাইরুল আলম (সোনালি আঁশ), বিএনএম এর এসএএম সোহাগ (নোঙর), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশর মোহাম্মদ আব্দুল হামিদ (চেয়ার) ও বাংলাদেশ কংগ্রেসের মো. জিয়াউর রশিদ (ডাব)।

Manual6 Ad Code

 

হবিগঞ্জ-৩ : (সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের ৯ প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত মো. আবু জাহির (নৌকা), জাতীয় পার্টির এম এ মুমিন চৌধুরি বুলবুল (লাঙ্গল), বিএনএম এর মো. বদরুল আলম সিদ্দিকী (নোঙর), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. আদম আলী (ফুলের মালা), ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুল কাদির (আম), জাকের পার্টির আনসারুল হক (গোলাপ ফুল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবদুল ওয়াহেদ (চেয়ার), বাংলাদেশ কংগ্রেসের মো. নোমান হাসান (ডাব) ও মুক্তিজোটের (জেডিপি) মো. শাহিনুর রহমান (ছড়ি)।

 

হবিগঞ্জ-৪ : (মাধবপুর-চুনারুঘাট) আসনের ৮ প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত মো. মাহবুব আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (ঈগল), জাতীয় পার্টির দলীয় প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরি (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো. আল আমিন (ডাব), ইসলামি ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ (মিনার), বিএনএম এর মো. মুখলেচুর রহমান (নোঙ্গর), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুল মুমিন (চেয়ার) ও বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোটের মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি)।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code