সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করতে প্রতিবারের মতো এবারও সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ৬০১ ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দেন তিনি।
।আরও পড়ুন
সেখান থেকে জিয়ারতের জন্য হযরত শাহজালাল (রহ.) মাজারে রওনা হন। সেখান থেকে শাহপরানের (রহ.) মাজারে গিয়ে জিয়ারত করবেন।
এরপর সিলেট সার্কিট হাউসে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টার মধ্যে ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠের নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি