সন্ত্রাসী-জঙ্গিবাদী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত : সিলেটে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩

সন্ত্রাসী-জঙ্গিবাদী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত : সিলেটে প্রধানমন্ত্রী

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সন্ত্রাসী ও জঙ্গিবাদী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এসব কথা বলেন শেখ হাসিনা।

 

বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন করবে না করুক না, কিন্তু আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, সরকারী সম্পদ নষ্ট করা এগুলা সম্পূর্ণ
সন্ত্রাসী ও জঙ্গিবাদি কাজ। আর এই সন্ত্রাসী ও জঙ্গিবাদি কাজ করে যাচ্ছে বিএনপি ও জামায়াত জোট মিলে।

Manual8 Ad Code

 

২০১৩ ও ১৪ সালে কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, মঙ্গলবার দেশব্যাপী হরতাল দিয়েছে বিএনপি-জামায়াত। কিন্তু দেশের জনগণ সেই হরতাল মানে নি। এতেই পরিষ্কার এদেশ দেশের মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। এটা বিএনপির বুঝা উচিৎ।

 

Manual1 Ad Code

তিনি বলেন, আমরা আমাদের দলসহ সব দলের জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছি। নির্বাচনে সবাই দাঁড়াবে, কাজ করবে। এখন জনগণ যাকে বেছে নিবে তারাই ক্ষমতায় আসবে।

 

রেলের আগুন প্রসঙ্গে কান্না জড়িত কণ্ঠে শেখ হাসিনা বলেন, একটা মা সন্তানকে বুকে নিয়ে আগুনে পুড়ে মারা গেলো এর চেয়ে কষ্টের দৃশ্য আর কি হতে পারে না। কোনো মানুষ এগুলা করতে পারে না।

 

পুলিশ ও সাংবাদিকদের উপর হামলা, জনগণের উপরে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা বিএনপির সফল হবেনা তাদের (বিএনপি) তাদের প্রত্যাখান করেছে জনগণ।



এরআগে বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ৬০১ ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code