ভাইবোনেরা একসঙ্গে থাকবেন, ঝগড়া করবেন না : সিলেটে কাদের

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩

ভাইবোনেরা একসঙ্গে থাকবেন, ঝগড়া করবেন না : সিলেটে কাদের

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভাইবোনেরা একসঙ্গে থাকবেন, ঝগড়া করবেন না। স্বতন্ত্র তার নির্বাচন করবেন, নৌকা নৌকার নির্বাচন করবে। কারও সঙ্গে কারও ঝগড়ার দরকার নেই।

 

বুধবার (২০ ডিসেম্বর) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code



কাদের বলেন, এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য স্বতন্ত্রদেরও আমাদের নেত্রী প্রার্থী হতে বলেছেন। এতে কারও কিছু হারাবার নাই। নৌকার নিজের শক্তি আছে, ভয় পান কাকে?

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

তিনি আরও বলেন, আপনি যদি এলাকায় এমপি থাকতে নিজের জনপ্রিয়তা হারিয়ে ফেলেন তখন সেখানে স্বতন্ত্র ঢুকে গেলে আমরা কী করবো? কী করার আছে আমাদের? কাজেই নৌকার ইজ্জতও নৌকার প্রার্থীদের রাখতে হবে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code