নির্বাচনের মাধ্যমে ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবো : জনসভায় শেখ হাসিনা

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৩

নির্বাচনের মাধ্যমে ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবো : জনসভায় শেখ হাসিনা

Manual3 Ad Code

সুরমামেইল ডেস্ক :
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বাতিলের ষড়যন্ত্র করা হচ্ছে। অনেকে আন্তর্জাতিকভাবেও জড়িত। তারা বাংলাদেশে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনার জন্য কাজ করছে। আমরা ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে তাদের ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবো।

 

শনিবার (৩০ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

 

Manual6 Ad Code

শেখ হাসিনা বলেন, ৭ জানুয়ারি আমাদের নির্বাচন। নৌকা মার্কায় আমরা ভোট করবো। আপনারা সকালে কেন্দ্রে এসে ভোট দিয়ে বিশ্বকে দেখাবেন এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু।

Manual3 Ad Code

 

আওয়ামী লীগ সভাপতি টুঙ্গিপাড়াবাসীর সমর্থনকে নিজের শক্তি হিসেবে উল্লেখ করে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

তিনি বলেন, আমি ৩০০ আসন দেখি। আর আপনারা দেখেন আমাকে। এটাই হচ্ছে আমার সবথেকে বড় পাওয়া। আমার মতো একজন সৌভাগ্যবান প্রার্থী বাংলাদেশে আর নেই। কারণ আপনারাই আমার দায়িত্ব নিয়েছেন। আপনারা আমাকে দায়মুক্ত রেখেছেন বলেই আমি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পারছি।

 

এ সময় তিনি বলেন, আমি একজন প্রার্থী হিসেবে নৌকা মার্কায় ভোট চাই, ভোট দেবেন তো? তার এই প্রশ্নের উত্তরে সমস্বরে জনতা দুই হাত তুলে ভোট প্রদানের সম্মতি জানায়। প্রতিউত্তরে শেখ হাসিনা বলেন, আমি জানি আপনারা দেবেন।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code