ঠাকুরাঁওয়ে বয়লার বিষ্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪

ঠাকুরাঁওয়ে বয়লার বিষ্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে একটি হাস্কিং মিলের বয়লার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে ।

 

Manual2 Ad Code

নিহতরা হলেন- দীপ্তি দাস (২৯), তার মেয়ে পূজা (১২), ভাতিজা পলক(১৪)। আহত হয়েছেন দীপ্তি দাসের স্বামী সাগর দাস ও অপর এক পথচারী। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সুত্র জানায়, সকালে বাড়ির পাশে রোদ পোহাচ্ছিল সাগর দম্পতি পরিবারের চারজন। এসময় বাড়ির পাশে সাইদুল ইসলামের রাইসমিলের বয়লার আকষ্মিক ভাবে বিষ্ফোরণ হলে সাগর দাসের স্ত্রী, মেয়ে ও ভাতিজা ঘটনাস্থলেই মারা যান। আহত হন সাগরসহ দুইজন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মিলটি প্রায় পরিত্যক্তভাবেই পরে ছিল। মাঝে মাঝে এটি ব্যবহার হত। মিলের মেরামত সহ রাস্তার পাশ থেকে রাইস মিলের বয়লারটি সরিয়ে নেয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল এলঅকাবাসী। কিন্তু এলাকাবাসীর দাবিকে কোন তোয়াক্কা করেনি রাইসমিলের মালিক।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

জেলা প্রশাসক মাহবুবুর রহমান সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/মো: ইসলাম/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code