বিপুল ভোট পেয়ে বিজয়ী শেখ হাসিনা

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

বিপুল ভোট পেয়ে বিজয়ী শেখ হাসিনা

Manual2 Ad Code

সুরমামেইল ডেস্ক :
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনের ১০৮টি কেন্দ্রের ফল পাওয়া গেছে।

Manual3 Ad Code

 

প্রাপ্ত ফল অনুযায়ী, সব কেন্দ্রের ঘোষিত ফলে শেখ হাসিনা নৌকা প্রতীকে পেয়েছেন দুই লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আবুল কালাম আম প্রতীকে ৪৬০ ভোট পেয়েছেন। জাকের পার্টির প্রার্থী মাহাবুর মোল্যা গোলাপ ফুল প্রতীকে ৪২৫ ভোট পেয়েছেন।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়। এরপর শুরু হয় গণনা।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code