ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হলেন গ্যাব্রিয়েল আত্তাল

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪

ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হলেন গ্যাব্রিয়েল আত্তাল

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল। ১৯৫৮ সালে ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের সূত্রপাতের পর গ্যাব্রিয়েল অ্যাটালই সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।

 

মঙ্গলবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল আত্তালকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

 

আগামী জুনে ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন হবে। সেই নির্বাচনে নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটাল ফ্রান্সকে নেতৃত্ব দেবেন।

Manual4 Ad Code

 

২০ মাস দায়িত্ব পালন শেষে সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন এলিজাবেথ বোর্নে। প্রধানমন্ত্রী থাকাকালে আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হিমশিম খেয়েছেন তিনি।

 

ফরাসি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে বোর্নেকে পদ ছেড়ে দিতে নির্দেশ দেন প্রেসিডেন্ট ম্যাঁক্রো।

 

Manual8 Ad Code

ফ্রান্সের রাজনীতিতে গ্যাব্রিয়েল আত্তালের উত্থান খুব কম সময়ের মধ্যে হয়েছে। ১০ বছর আগেও ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অপরিচিত এক উপদেষ্টা ছিলেন তিনি। দ্বিতীয়বার ক্ষমতায় এসে ২০২২ সালের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে এলিজাবেথ বোর্নেকে নিযুক্ত করেন ম্যাঁক্রো। তখন গ্যাব্রিয়েল পেয়েছিলেন শিক্ষামন্ত্রীর দায়িত্ব। এবার দেশটির দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালীর পদ পেলেন তিনি।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমকেএইচ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code