৯ মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪

৯ মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল

Manual3 Ad Code

সুরমামেইল ডেস্ক :
পৃথক ৯ মামলায় জামিন পেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পল্টন ও রমনা থানার এসব মামলায় জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

 

বুধবার (১০ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন এ আদেশ দেন।

 

এর আগে এদিন মির্জা ফখরুলের এক আবেদনের প্রেক্ষিতে করা হাইকোর্টের রুল খারিজ করেছেন বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

 

Manual3 Ad Code

গত ৩ ডিসেম্বর ১২টি মামলায় মির্জা ফখরুলের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। ওই দিন হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানির জন্য আর্জি জানালে সংশ্লিষ্ট বেঞ্চ ৭ ডিসেম্বর দিন ধার্য করেন। ওইদিন শুনানি শেষে তাকে কেন জামিন দেওয়া হবে না- এই মর্মে রুল জারি করেন আদালত।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

রুলের শুনানিতে বুধবার হাইকোর্ট বেঞ্চ তা খারিজ করে দেন। অন্যদিকে সিএমএম আদালতে ৯ মামলায় জামিন হওয়ায় মির্জা ফখরুলের মুক্তির পথ কিছুট সুগম হল।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code