সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪
মৌলভীবাজার প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিনের মাথায় টানা চতুর্থ বারের মত সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার (১০ জানুয়ারি) সংসদ ভবনে শপথ নিয়েছেন নবনির্বাচিত সদস্যরা। আর আগামীকাল (বৃহস্পতিবার) বঙ্গভবনে হবে নতুন মন্ত্রিসভার শপথ। এরই মধ্যে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের ফোন দিয়ে জানানো হয়েছে।
ইতোমধ্যে সেই ফোন পেয়েছেন মৌলভীবাজার-৪ সংসদীয় (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ।
সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে নৌকা প্রতীকে ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে টানা সপ্তমবারের মতো নির্বাচিত হন মো. আব্দুস শহীদ।

উল্লেখ্য, ২০০৯ সালে সরকার গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। তখন পূর্ণ মন্ত্রীর মর্যাদায় জাতীয় সংসদের চিফ হুইপ মনোনীত হন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি