মৌলভীবাজারে মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৪

মৌলভীবাজারে মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় খাদিজা সুলতানা নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে কুলসুমা বেগম নামে আরেক স্কুলছাত্রী। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

নিহত খাদিজা সুলতানা (১১) উপজেলার রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের আব্দুল জলিল মিয়ার মেয়ে। আহত কুলসুমা বেগম (১৪) একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

 

জানা যায়, খাদিজা সুলতানা ও কুলসুমা বেগম সকালে রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে যায়। ভর্তি শেষে বাড়ি ফেরার পথে ফুলতলা-বটুলী আঞ্চলিক মহাসড়কে একটি মাইক্রোবাস তাদের ধাক্কায় দেয়। এতে গুরুতর আহত হয় তারা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে চিকিৎসক খাদিজা সুলতানাকে মৃত ঘোষণা করেন। এছাড়া কুলসুমা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষ সিলেটের এম এ জি হাসপাতালে পাঠানো হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার এসআই ফরহাদ মিয়া জানান, ঐ স্কুলছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমবিএন)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code