শ্রীমঙ্গলে তাপমাত্রা ১১.৬ ডিগ্রিতে

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৪

শ্রীমঙ্গলে তাপমাত্রা ১১.৬ ডিগ্রিতে

Manual4 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েই চলেছে। শৈত্যপ্রবাহের কারণে এ তীব্রতা আরও বাড়ছে। প্রতিদিন দুপুরের পর এখানে রোদের দেখা পেলেও সন্ধ্যার পর থেকে হিম বাতাস বইতে শুরু করে। গত এক সপ্তাহ ধরে এ তাপমাত্রা উঠানামা চলছে। কুয়াশার চাদরে ঢেকে থাকে বিস্তীর্ণ জনপদ।

Manual5 Ad Code

 

গত এক সপ্তাহ থেকে সূর্যের তেমন ভালোভাবে দেখা মেলেনি। উপজেলায় বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, কাশি, শ্বাসকষ্টসহ শীতজনিত নানা রোগ।

 

Manual2 Ad Code

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এখানের তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। বেশ কয়েকদিন যাবৎ তাপমাত্রা ওঠানামা করছে। উপজেলায় দিনরাত বইছে হিমেল হাওয়া। জেঁকে বসেছে ঘন কুয়াশা।

 

Manual8 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব বলেন, শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ পর্যন্ত ৫ হাজার ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। আরও চাহিদাপত্র পাঠানো হয়েছে। এছাড়া উপজেলা অফিসার ক্লাব ও বিভিন্ন সংগঠন থেকে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এসএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code