কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৪

কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার বেগমানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

নিহতরা হলেন- জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে আবু সুফিয়ান (৫০) ও ফুলতলা চা বাগানের সুরেন্দ্র বুনার্জীর ছেলে নরসিংহ বুনার্জী (৩৫)।

 

জানা যায়, দুপুরে ব্যবসায়ী আবু সুফিয়ান মোটরসাইকেলযোগে ফুলতলা থেকে কুলাউড়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বেগমানপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আবু সুফিয়ান। সঙ্গে থাকা নরসিংহ বুনার্জী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

Manual3 Ad Code

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, এ দুর্ঘটানায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। অপরজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছেন।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code