প্রধানমন্ত্রীর বাসভবনের খাবারের প্রশংসায় পঞ্চমুখ স্বস্তিকা

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৪

প্রধানমন্ত্রীর বাসভবনের খাবারের প্রশংসায় পঞ্চমুখ স্বস্তিকা

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গত মাসে ঢাকায় এসেছিলেন কলকাতার প্রখ্যাত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এ যাত্রায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও মমতা শংকর।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

ঢাকা থেকে কলকাতায় ফিরে নিজের ইনস্টাগ্রামে আইডিতে প্রধানমন্ত্রীর সঙ্গে কাটানো সেই মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করেছেন এই তারকা। যেখানে স্বস্তিকার মুখে শোনা গেছে শেখ হাসিনা ‘বন্দনা’।

 

পোস্টে স্বস্তিকা লিখেছেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যামের সঙ্গে দেখা করার আমন্ত্রণ ছিল আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে এক ঘণ্টা কাটানো ছিল অত্যন্ত সম্মানের বিষয়। এতটা সম্মান আগে কখনও পাইনি।

 

অভিনেত্রী লেখেন, এ দিন আমার সঙ্গে ছিলেন শর্মিলা ঠাকুর ম্যাম, মমতা শংকর এবং ডক্টর সোহিনী ঘোষ। তাদের মতো ব্যক্তিত্বদের পাশে দাঁড়াতে যেন আমার অস্বস্তি লাগছিল। একই সঙ্গে খুব গর্বও হচ্ছিল।

 

প্রধানমন্ত্রীর বাসভবনের খাবার ও চায়ের প্রশংসা করে স্বস্তিকা লেখেন, প্রধানমন্ত্রীর বাসভবনে আমরা ঢাকার সবচেয়ে সুন্দর রান্না খেয়েছি। আর খেয়েছি দারুণ একটা চা। যে চা খেয়ে আমি অবাক হয়েছিলাম। কারণ এ রকম চা আমি আগে কোনোদিন খাইনি।

 

স্বস্তিকা আরও লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কথাগুলো ছিল নম্র এবং মার্জিত। মনে হচ্ছিল উনি শুধু বাংলাদেশে প্রধানমন্ত্রী নন, একজন মা। উনি আমাদের সঙ্গে একজন মায়ের মতো কথা বলছিলেন। তার সন্তানদের নিয়েও অনেক গল্প করেছেন। এ সময় মা-বাবাকে খুব মিস করছিলাম। তারা যদি আমাকে আজ এখানে দেখতে পেত, খুব খুশি হতো। এই বিশেষ দিনের অংশ হওয়া, আমার জন্য ছিল খুব আনন্দের।

Manual3 Ad Code

 

গত ২৪ জানুয়ারি বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারকারা শেখ হাসিনার সঙ্গে চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার।

 

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code