মৌলভীবাজারে দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৪

মৌলভীবাজারে দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার রাজনগর উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটানয় আহত হয়েছেন আরও চারজন।

Manual1 Ad Code

 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজনগর উপজেলার দাশটিলা গ্রামের বাছিত মিয়ার ছেলে অটোরিকশা চালক রাজু আহমেদ ও কুদ্দুস মিয়ার ছেলে সোহেল আহমদ এবং নাঈম আহমদ ফাহিম নামে আরেকজন।

 

Manual1 Ad Code

আহতরা হলেন- রাজনরগ উপজেলার দাশটিলা গ্রামের আমজদ মিয়ার স্ত্রী সেনাই বেগম এবং তার দুই মেয়ে রিমা বেগম ও পিমা বেগম। এছাড়া আহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

 

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নম্বরবিহীন দুইটি অটোরিকশার একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় ও অপরটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামে যাচ্ছিল। পথে রাজনগর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পার্শ্ববর্তী মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় পৌঁছালে গাড়ি দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক রাজু আহমদ নিহত হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজে নেয়ার পথে অপর অটোরিকশা চালক কুদ্দুস মিয়ার ছেলে সোহেল আহমদ এবং মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পর ফাহিমের মৃত্যু হয়।

 

এ সময় আহত হন- সেনাই বেগম এবং তার দুই মেয়ে রিমা বেগম ও পিমা বেগমসহ আরো একজন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code