সিলেটে পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৪

সিলেটে পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
ইউটিউবার পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সিলেটে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা সহসভাপতি আব্দুর রহমান।

Manual2 Ad Code

 

পিনাকী ভট্টাচার্য ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- কন্টেন্ট ক্রিয়েটর নাজমুল ইসলাম, শাহরিয়ার হোসেন সাকিব (এসএইচ), ফেসবক পেইজ ‘ফাইট ফর ডেমোক্রেসি’র এডমিন শাকিল আহমেদ, মো. হাসান মিয়া (হাসান), মো. আব্দুল হাদী ও মো. রেজউল করিম।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. মনির কামাল মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য সিআইডি জোন সিলেটকে নির্দেশ দেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সিলেটের এডিশনাল পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও জেলা বারের আইনজীবী টিপু রঞ্জন দাশ।

 

জানা যায়, সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও এডিট করে ব্যঙ্গাত্মকভাবে ফেসবুকে প্রচার করায় এ মামলা করা হয়।

 

(সুরমামেইল/এমকেএইচ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code