লাউয়াছড়া উদ্যানে পর্যটকবাহী গাড়ি উল্টে নৃত্যশিল্পীসহ আহত ৭

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৪

লাউয়াছড়া উদ্যানে পর্যটকবাহী গাড়ি উল্টে নৃত্যশিল্পীসহ আহত ৭

Manual2 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি পর্যটকবাহী জিপ উল্টে কুমিল্লার নৃত্য শিল্পীসহ সাতজন আহত হয়েছেন। শনিবার (০২ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual1 Ad Code

আহতরা হলেন- তোফায়েল আহম্মেদ (২৫), ঋদিতা সাহা (১৩), উমা রানী (৪৬) সঞ্চিতা রায় (৪০), চিকিৎসক দীপিকা বণিক (৪০), মিতা সাহা (৪২) ও মিলন সরকার (৪০) । তাঁরা কুমিল্লার নটরাজ নৃত্যালয়ের শিল্পী ও তাঁদের অভিভাবক।

 

Manual7 Ad Code

জানা যায়, শ্রীমঙ্গল নৃত্যালয়ের আয়োজনে আয়োজনে দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল ২০২৪ নৃত্য উৎসবে অংশ নিতে এসেছিলেন কুমিল্লার নটরাজ নৃত্যালয়ের শিল্পীরা। শুক্রবার অনুষ্ঠানে অংশ নিয়ে শনিবার সকালে তারা শ্রীমঙ্গল ভ্রমণে বেরিয়ে পড়েন। লাউয়াছড়া জাতীয় উদ্যানের সড়ক ধরে শ্রীমঙ্গল শহরে ফেরার পথে তাঁদের বহনকারী জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গাড়িতে থাকা প্রায় সবাই আহত হন। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

 

শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ জানান, আমাদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশ নিতে তারা এসেছিলেন। শুক্রবার তাঁরা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন। আজও তাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু এই দুর্ঘটনার জন্য আজ তারা অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এসএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code