তাহিপুরে ইফতারি নিয়ে সংঘর্ষ, আহত ৩০

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৪

তাহিপুরে ইফতারি নিয়ে সংঘর্ষ, আহত ৩০

Manual8 Ad Code

তাহিরপুর প্রতিনিধি :
মসজিদে ইফতারি না পাওয়ায় সুনামগঞ্জের তাহিরপুরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুত্ব আহত পাবেল মিয়াকে (২৩) সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এছাড়াও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চারজনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামে ঘটনাটি ঘটে।

 

গ্রামবাসী জানায়, মন্দিয়াতা গ্রামের ময়না মিয়া মসজিদে ইফতারি দেয়। ইফতারি বিতরণ করার সময় সবাই পেলেও গ্রামের সাজিনুর মেম্বারের চাচাত ভাই রহিছ মিয়া পাননি। এনিয়ে কথা-কাটাকাটি এক পর্যায়ে রহিছ মিয়ার তার লোকজন নিয়ে ময়না মিয়াও তার বসতবাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় ময়না মিয়া লোকজন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে, দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

আহতদের মধ্যে ফেরদৌসা বেগম (৫০), জামরুল মিয়া (২৫), পারুল বেগম (৫০), সালমান মিয়া (১৯), মুন্না মিয়াকে (১৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। গুরুত্বর আহত পাবেল মিয়াকে (২৩) আশংকাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এমএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code