জামিন পেলেন সিলেট মহানগর বিএনপির ২ নেতা

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৪

জামিন পেলেন সিলেট মহানগর বিএনপির ২ নেতা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
উচ্চ আদালতের পর সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পেয়েছেন সিলেট মহানগর বিএনপির দুই নেতা। দেশের বাইরে না যাওয়ার শর্তে তাদের জামিন দেওয়া হয়।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরে আলম ভূঁইয়া এ জামিন মঞ্জুর করেন।

 

জামিন পাওয়া বিএনপি নেতারা হলেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী।

 

আদালত সূত্র জানায়, সংসদ নির্বাচনের আগে ও পরে দায়ের হওয়া বিভিন্ন ‘রাজনৈতিক মামলা’ থেকে উচ্চ আদালতের পর এবার নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন তারা।

 

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী বলেন, গত বছরের ২৮ অক্টোবর থেকে সরকারের পদত্যাগ দাবিতে বিএনপির চলমান এক দফা আন্দোলনের বিভিন্ন সময় এসব মামলা হয়।

 

Manual8 Ad Code

এর আগে গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নাসিম, লোদীসহ সিলেট বিএনপির অন্তত ৫০ নেতাকর্মীকে ছয় সপ্তাহের জন্য জামিন দেন।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code