কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত, আহত ১

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৪

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত, আহত ১

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহতের অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরেকজন।

 

রোববার (১৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

 

গুলিতে নিহত কিশোর পারভেজ হোসেন সাদ্দাম (১৫) উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া নতুন বস্তি এলাকার আছকির আলীর ছেলে। আহত অপরজন একই এলাকার ছাদেক আলীর ছেলে ছিদ্দিক রহমান ওরফে ছিদ্দিক আলী (৩০)।

 

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সাদ্দাম নিজের পালিত দুটি গরু আনতে পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে যায়। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার মাগুরউলি এলাকায় বিএসএফের একটি টহল দল তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই সাদ্দাম মারা যায়। একই সময়ে হাতে পায়ে গুলিবিদ্ধ হন ছিদ্দিকও।

Manual8 Ad Code

 

এ বিষয়ে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহিন মিয়া। তিনি জানান, পারভেজ হোসেন সাদ্দাম বিএসএফের গুলিতে মারা গেছে। তার লাশ বিএসএফ নিয়ে গেছে। আর সিদ্দিক আলী চিকিৎসাধীন আছে।

Manual7 Ad Code

 

বিএসএফের গুলিতে কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করে আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হরি জীবন বলেন, এ বিষয়ে পরে কথা বলবো। এখন বিএসএফের সঙ্গে আছি।

Manual7 Ad Code

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, দুপুর ২টার দিকে সাদ্দাম ও ছিদ্দিক শিকড়িয়া সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফের সদস্যরা তাদেরকে লক্ষ্যে গুলি চালায়। এতে সাদ্দাম মারা যান। গুলিবিদ্ধ ছিদ্দিককে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code