সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

Manual4 Ad Code

 

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সদর কোর্টে কর্মরত এএসআই মহিউদ্দিন নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এএসআই মামুন আহমেদ নামে আরেক পুলিশ কর্মকর্তা।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

রোববার (৩১ মার্চ) বেলা ১১টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

হাইওয়ে পুলিশ জানায়, এসআই মহিউদ্দিন ও এএসআই মামুন আহমেদ প্রাইভেটকারযোগে সিলেট থেকে সুনামগঞ্জের কর্মস্থলে আসছিলেন। এএসআই মামুন আহমেদ গাড়ি চালিয়ে শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় এসআই মহিউদ্দিন ঘটনাস্থলে মারা যান। গাড়িচালক এএসআই মামুন আহমেদ গুরুতর আহত হন। পরে মামুনকে উদ্ধার করে কৈতক ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Manual3 Ad Code

এএসআই মামুন নিজে প্রাইভেটকারটি চালিয়ে সুনামগঞ্জে আসছিলেন। এ সময় পেছনের সিটে বসে ছিলেন এসআই মহিউদ্দিন।

Manual4 Ad Code

 

শান্তিগঞ্জ থানার এসআই সুভাস দাস বলেন, এ ঘটনায় প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-১৫-৮৩৭৪) চালক এএসআই মামুন আহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

(সুরমামেইল/এসএমডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code