কালবৈশাখি ও শিলাবৃষ্টির তাণ্ডব: সিলেট-সুনামগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৪

কালবৈশাখি ও শিলাবৃষ্টির তাণ্ডব: সিলেট-সুনামগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি

Manual1 Ad Code

নিজস্ব ও সুনামগঞ্জ প্রতিনিধি :
সিলেট ও সুনামগঞ্জে কালবৈশাখি ঝড়ে ও শিলাবৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকে বলছেন, গত ১৫ বছরেও এমন শিলাবৃষ্টি দেখেনি কেউ।সর্বোচ্চ ওজনের শিলা পড়ার খবর দিয়েছেন তারা। এতে গাড়ি, পানির ট্যাঙ্ক ও শতাধিক বাসা-বাড়ির টিন ও কাচ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে একাধিক ফসলের মাঠ।

 

Manual7 Ad Code

রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রপাতও। কিছু সময় পর শুরু হয় বৃষ্টি। সঙ্গে পড়তে থাকে শিলাও। ১০-১৫ মিনিট স্থায়ী ছিল শিলাবৃষ্টি। আর এতেই ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছে সিলেট ও সুনামগঞ্জবাসী।

 

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব। ঝড়ে চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে একজন সিলেটের ও বাকিরা সুনামগঞ্জের।

 

অন্যদিকে ঝড়ের সময় সুনামগঞ্জ সদর হাসপাতালে যাওয়ার পথে শিল্পকলা একাডেমি সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় গাছে ভেঙে পড়লে তিন যাত্রী আহত হন। তাদের মধ্যে রয়েল আহমদ ও সাদ্দাম হোসেন নামের দুইজনের পরিচয় জানা গেছে। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

Manual5 Ad Code

হঠাৎ করেই কালবৈশাখী ঝড়ের সঙ্গে প্রচুর শিলাবৃষ্টি হওয়া বড় বড় শিলার আঘাতে শহর ও আশপাশ এলাকার অনেক বাসাবাড়ির জানালার ও গাড়ির কাচ ভেঙে গেছে। এ সময় রাস্তায় থাকা যানবাহনেরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

 

এর আগে সিলেটে এরকম শিলাবৃষ্টি দেখা যায়নি বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান অনেকেই। রাস্তায় চলাচল করা বিভিন্ন গাড়ির গ্লাসও ভেঙে যায় শিলার আঘাতে। কারও কারও বাসার টিনের চালা ফুটো ও জানালার কাচের গ্লাস শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন খোলা জায়গায় ও রাস্তায় অবস্থান করা কেউ কেউ।

 

সিলেট নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, প্রচণ্ড শব্দে মনে হয়েছিল ঘরের টিন ছিদ্র হয়ে যাচ্ছে। এ রকম বড় শিলাবৃষ্টি আগে কখনো দেখেননি।

Manual1 Ad Code

 

অনেক ব্যবসায়ীরা বলেন, আমাদের জানামতে গত ১৫ বছরের মধ্যে এত শিলাবৃষ্টি হয়নি। সিলেট শহরের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হলে তারা জানান, এমন শিলাবৃষ্টি তারা কখনো দেখেননি। শিলাবৃষ্টি শুরু হলে তারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।

 

Manual6 Ad Code

ফসলের ক্ষয়ক্ষতি:
সিলেট ও সুনামগঞ্জে এখন মাঠে মাঠে বোরো ধানসহ নানান ফসল রয়েছে। আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরোসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কয়েকজন কৃষকদের সাথে আলাপকালে তারা বলেন, ‘গত এক যুগেও এমন শিলাবৃষ্টি দেখেননি তারা। মাঠে মাঠে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সেচসহ নানান প্রতিবন্ধকতায় বোরো মৌসুমে কৃষকরা দুশ্চিন্তায় থাকেন। এরমধ্যে শিলা বৃষ্টি কৃষকের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।’

 

লোডশেডিং:
শিলাবৃষ্টির সঙ্গে ঝড়ের কারণে সিলেট প্রায় ছয় ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল। বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে- প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে সিলেটের অনেক জায়গায় বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। পরে সোমবার ভোর ৪টার দিকে বিদ্যুৎ স্বাভাবিক হয়।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code